২ দিন আগে আমি Easy Fashion Ltd. থেকে ১০০০ টাকা মুল্যমানের একটি প্রোডাক্ট কিনি। যা ফিট না হবার কারনে গতকাল এক্সচেঞ্জ করে আনতে যাই। ঐ প্রোডাক্টের সাইজ থাকার জন্য আমাকে অন্য কোন প্রোডাক্ট চুজ করতে বলে। আমি অন্য একটি প্রোডাক্ট চুজ করি যার দাম ৯৯৫ টাকা। ক্যাস কাউন্টারে এসে বাধে বিপত্তি। তারা আমাকে জানায় আমি তাদের কাছে আরো ৫ টাকা পাব, যেটা তারা ক্যাস ব্যাক করতে পারবেনা। আমাকে অন্য প্রোডাক্ট কিনে এডজাষ্ট করে নিতে হবে। আমি জানালাম আমার ৫ টাকা লাগবেনা আপনি রেখে দেন। সেটাও হবেনা, আম াকে ঐ ৫ টাকা নেয়াই লাগবে নাহলে তাদের সফটওয়ারে নাকি নিবেনা। তো ঐ ৫ টাকা নেয়ার জন্য আমাকে কি করতে হবে ? আমাকে একটা মোজা কিনতে হবে যার দাম ১৫০ টাকা। এডজাষ্ট করে ১৪৫ টাকা দিয়ে আমাকে বের হয়ে আসতে হলো। এখন আমার প্রশ্ন হলো এটা কি ফোর্স সেল নয় ? আমরা ভোক্তারা কি কোন কিছু কেনার পরেই তাদের কাছে মুরগি হয়ে যাই ?
Posts
Showing posts from February, 2020